সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

Home বাংলাদেশ আটঘরিয়ায় আমরাই পারি উপজেলা নাগরিক জোটের আলোচনা সভা ,মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

আটঘরিয়ায় আমরাই পারি উপজেলা নাগরিক জোটের আলোচনা সভা ,মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

676

আটঘয়িা(পাবনা) প্রতিনিধি : আটঘরিয়া (পাবনা) আমরাই পারি উপজেলা নাগরিক জোটের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে উপলক্ষে প্রতিপাদ্য ‘‘কমলা রঙের বিশ্বে নারী-বাধার পথ দেবেই     পাড়ি” এবং ‘‘সবাই মিলে এগিয়ে চলি, নারী নির্যাতন বন্ধ করি”শ্লোগান কে সামনে রেখে  বৃহষ্পতিবার ২৬ নভেম্বর দুপুরে পাবনার আটঘরিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে ১৬দিনের পক্ষকাল ব্যাপী কর্মসূচী উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ইউরোপিয়ান ইউনিয়ন ও নেটজ বাংলাদেশ এর আর্থিক কারিগরি সহযোগিতায়, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের বাস্তবায়নে উপজেলার উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপত্বি করেন আটঘরিয়া উপজেলা নাগরিক জোটের সভাপতি আলহাজ মো: ইসাহক আলী। এ সময় বক্তব্য রাখেন  প্রকল্প সমন্বয়কারি এ্যাড. শাহীনা পারভীন, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ইউ কেন সদস্য আব্দুল কাদের, রনি, আমরাই পারির কর্মী আশিকুর রহমান আশিক, এফএফ আবুল কালাম আজাদ, এফএফ ফুলজান খাতুন  প্রমূখ।

এর আগে দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মানবন্ধন শেষে আটঘরিয়া উপজেলা নিবার্হী অফিসার মোছা: ফুয়ারা খাতুনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর  ৯দফা দাবী সম্বলিত স্মারকলিপি দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here