বৃহস্পতিবার, ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

Home বাংলাদেশ বাংলাদেশে নতুন মন্ত্রিসভা,কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

বাংলাদেশে নতুন মন্ত্রিসভা,কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

331

দৈনিক আলাপ ওয়েবডেস্কঃ টানা চতুর্থ মেয়াদের জন্য গঠিত আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেছেন। সন্ধ্যায় বঙ্গভবনে পৃথকভাবে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রীরা যে দায়িত্ব পেলেন-
আ ক ম মোজাম্মেল হক-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
ওবায়দুল কাদের, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
আবুল হাসান মাহমুদ আলী, অর্থমন্ত্রী
আনিসুল হক, আইনমন্ত্রী
নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শিল্প মন্ত্রণালয়
আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্রমন্ত্রী
মো. তাজুল ইসলাম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
মুহাম্মদ ফারুক খান, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
মোহাম্মদ হাছান মাহমুদ, পররাষ্ট্রমন্ত্রী
ডা. দীপু মনি, সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়
সাধন চন্দ্র মজুমদার, খাদ্যমন্ত্রী
আবদুস সালাম, পরিকল্পনামন্ত্রী
মো. ফরিদুল হক খান, ধর্মমন্ত্রী
র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়
নারায়ণ চন্দ্র চন্দ, ভূমিমন্ত্রী
জাহাঙ্গীর কবির নানক, পাট ও বস্ত্র মন্ত্রণালয়
মো. আবদুর রহমান, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী
মো. আবদুস শহীদ, কৃষিমন্ত্রী
স্থপতি ইয়াফেস ওসমান-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
সামন্ত লাল সেন, স্বাস্থ্যমন্ত্রী
মো. জিল্লুল হাকিম, রেলমন্ত্রী
ফরহাদ হোসেন, জনপ্রশাসন মন্ত্রী
নাজমুল হাসান, যুব ও ক্রীড়া মন্ত্রী
সাবের হোসেন চৌধুরী, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়
মহিবুল হাসান চৌধুরী, শিক্ষামন্ত্রী।

প্রতিমন্ত্রীদের মধ্যে যারা যে মন্ত্রণালয় পেলেন:
নসরুল হামিদ, বিদ্যুৎ বিভাগ
খালিদ মাহমুদ চৌধুরী, নৌ পরিবহন
জুনায়েদ আহমেদ পলক, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি
জাহিদ ফারুক, পানি সম্পদ
সিমিন হোসেন রিমি, মহিলা ও শিশু বিষয়ক
কুজেন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
মো. মহিবুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
মোহাম্মদ আলী আরাফাত, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
শফিকুর রহমান চৌধুরী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
রুমানা আলী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
আহসানুল ইসলাম টিটু, বাণিজ্যমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here