শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Home আন্তর্জাতিক ভারতের পুনের যৌনপল্লী থেকে ১১ বাংলাদেশি নারী উদ্ধার

ভারতের পুনের যৌনপল্লী থেকে ১১ বাংলাদেশি নারী উদ্ধার

31
Doinik Alap Future Image

ভারতের মহারাষ্ট্র প্রদেশের পুনে শহরের বুধওয়ার পেথ এলাকার যৌনপল্লি থেকে ১১ জন বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে পুনে সিটি পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে বুধবার এ অভিযান চালানো হয় বলে জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, যৌনপল্লিতে দেহব্যবসায় বাধ্য হওয়া এক ‘বাংলাদেশি’ নারী এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনার এক মাসের মধ্যে এই উদ্ধার অভিযান পরিচালিত হয়েছে। গত সাত দিনের মধ্যে ওই এলাকায় এটি পুলিশের দ্বিতীয় বড় অভিযান। এর আগে ১২ ফেব্রুয়ারি একই স্থান থেকে দুজন বাংলাদেশি নারী ও কয়েকজন অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে উদ্ধার করা হয়েছিল।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপপুলিশ কমিশনার (জোন-১) ঋষিকেশ রাওয়ালের নেতৃত্বে প্রায় ৭০০ সদস্যের একটি বড় পুলিশ দল অভিযান চালায়। অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি নারী এবং জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করা অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের শনাক্ত করাই ছিল অভিযানের মূল উদ্দেশ্য।

পুনের পুলিশ কমিশনার অমিতেশ কুমার জানিয়েছেন, যেসব যৌনপল্লী বা ভবনে বাংলাদেশি নারীদের অবৈধভাবে রাখা হয়েছিল এবং দেহব্যবসায় বাধ্য করা হয়েছিল, সেগুলো সিলগালা করার প্রক্রিয়া শুরু করা হবে।

অনৈতিক পাচার (প্রতিরোধ) আইনের আওতায় মামলা দায়ের করা হবে। পাশাপাশি উদ্ধার হওয়া নারীদের নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রমও শুরু করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here