শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home Uncategorized চন্দনা চক্রবর্তীর কবিতা ‘ভাষার মাস’

চন্দনা চক্রবর্তীর কবিতা ‘ভাষার মাস’

26
Doinik-Alap-Featured-Image

ভাষার মাস
চন্দনা চক্রবর্তী

ফেব্রুয়ারির বাতাসে ভাসে রক্তের গান,
অক্ষরে অক্ষরে লেখা অমর অভিমান।
মায়ের ভাষা শিখিয়েছে মাথা তুলে কথা,
নীরব মৃত্যুর মুখে দাঁড়িয়ে বলেছে ব্যথা।
পথের ধুলোয় জ্বলছে আজ শহীদের নাম,
প্রতিটি বর্ণে মিশে আছে ত্যাগেরই দাম।
এই ভাষাতেই কেঁদেছি, এই ভাষাতেই হাসি,
এই ভাষাতেই মানুষ হতে সাহস রাশি রাশি।
গুলি থেমেছে, থামেনি কণ্ঠের উচ্চারণ,
প্রজন্মে প্রজন্মে বয়ে চলে বর্ণের অনুরণন।
ভাষার মাস তাই শুধু ক্যালেন্ডারের নয়,
এটা আত্মার শপথ,
বাংলা বাঁচুক নির্ভয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here