মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Home বিনোদন ঢালিউড ঢালিউড:দুই চিত্রনায়িকার এইচএসসির ফল

ঢালিউড:দুই চিত্রনায়িকার এইচএসসির ফল

517
পূজা চেরি ও প্রার্থনা ফারদিন দীঘি। ছবি: সংগৃহীত

দৈনিক আলাপ বিনোদন ডেস্ক:  এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ রোববার। এবারের পরীক্ষায় অংশ নিয়েছিলেন চিত্রনায়িকা পূজা চেরি ও প্রার্থনা ফারদিন দীঘি।

সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন পূজা চেরি এবং স্ট্যামফোর্ড কলেজ থেকে অংশ নেন প্রার্থনা ফারদিন দীঘি। পূজা পেয়েছেন জিপিএ ৪.০৮ এবং দীঘি পেয়েছেন ৩.৭৫।

পূজা বলেন, ‘পরীক্ষার আগে টানা শুটিং করেছি। শুটিং শেষে পরীক্ষায় অংশ নিয়েছি। স্বাভাবিকভাবে এই ফলে আমার সন্তুষ্ট থাকা উচিত। বাবা-মা, পরিবারের সবাই খুশি। আমিও খুশি, কিন্তু মনে হচ্ছে আরেকটু বেশি পয়েন্ট পেলে ভালো হতো।’

পূজা ও পূজার মা ঝর্না রায়

মেয়ের রেজাল্ট নিয়ে পূজার মা ঝর্না রায় বলেন, ‘পূজা যে রেজাল্ট করেছে তাতে আমরা সবাই অনেক খুশি। পূজা যদি টেনেটুনেও পাস করতো তাতেও আমরা সন্তুষ্ট থাকতাম।’

প্রার্থনা ফারদিন দীঘি

দীঘি বলেন, ‘আমি এ মাইনাস পেয়েছি, প্রাপ্ত পয়েন্ট ৩.৭৫। সারাদিন শুটিং করে পড়াশোনা করেছি। করোনা মহামারিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল সবকিছু। সব মিলিয়ে এই ফলাফল খারাপ না। এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে পরিকল্পনা করতে হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here