সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা “নিদ্রাকুসুম” কবিতাটি লিখেছেন তরুণ কবি আফরোজা চৌধুরী ঝুমুর

“নিদ্রাকুসুম” কবিতাটি লিখেছেন তরুণ কবি আফরোজা চৌধুরী ঝুমুর

672
নিদ্রাকুসুম,কবিতা,কবি
তরুণ কবি আফরোজা ফেরদৌস ঝুমুর

নিদ্রাকুসুম

             আফরোজা চৌধুরী  ঝুমুর

আলতো করে ছুঁইয়ে দিলাম
শীতল হাতটি আমার।
ঘুমের দেশে যাও গো বন্ধু
চোখটি মুদে এবার।।

সুখের যতো পরশ পাথর
সবই তোমার হোক
ঘুম পরীদের মায়ার কোলে
তোমার বাসর হোক।

গভীর ঘুমে যাওগো বন্ধু
ঘুম ভেঙে না যায়
আদুরে শিশুর আব্দার হয়ে
স্বর্গ সুখে মিষ্টি আদরে ঘুমাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here