শব্দগাথনির কারিগর: জেসমিন জাহানের কবিতা ”পরিচয় ”

114

পরিচয়
জেসমিন জাহান

পাঠিয়ে দিলাম তোমার জন্য
অপরাজিতার- নীল
সাজিয়ে দিলাম আকাশ ভরা
তারার ঝিলিমিল।

দেখে তোমায় সবুজ হলো
শুষ্ক-উষর মরু
পাতায় ফুলে সাজলো আবার
ঝরা পাতার তরু।

জোয়ার এলে কানায় কানায়
যেমন হাসে জল
মনের নদী উথাল-পাথাল
না পাই খুঁজে তল।

কোন মোহনার বাতাস বয়ে
হৃদয় ছুঁয়ে যাও
চর্যাগীতির সুরের মায়ায়
আমায় বেঁধে নাও।

কবি পরিচিতি :- শব্দগাথনির কারিগর: জেসমিন জাহান
যিনি অনুভূতি, প্রকৃতি ও হৃদয়ের স্পন্দনকে শব্দের মালায় গেঁথে কবিতায় রূপ দেন। তাঁর লেখায় থাকে মায়া, স্নিগ্ধতা আর গভীর আবেগের অনুরণন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here