বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা জীবন যুদ্ধে বুকের মানিক খাচ্ছে হাবুডুবু —জীবনের কঠিন সত্য তুলে ধরার...

জীবন যুদ্ধে বুকের মানিক খাচ্ছে হাবুডুবু —জীবনের কঠিন সত্য তুলে ধরার প্রয়াসে কবি হামিদা পারভিন শম্পা লিখেছেন কবিতা “আকুতি ”।

697
কবি হামিদা পারভিন শম্পা লিখেছেন কবিতা “আকুতি ”।
কবি হামিদা পারভিন শম্পা

“আকুতি “

       হামিদা পারভিন শম্পা

~~~~~~~~~~~~~
জীবন যুদ্ধে বুকের মানিক
খাচ্ছে হাবুডুবু,
কোন অপরাধের সাজা তুমি
দিচ্ছো বাঁচারে প্রভু।

চাপা কষ্টে ঘুরছে ভুবন
চোখে নোনা জল,
আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে
কেন করছো ছল।

প্রসববেদন মুখ মানিকের
দেখে মা’যে ভুলে,
সন্তানের কষ্টে মায়ের ক্রন্দ
দেখো আঁখি মেলে।

মুষড়ে পড়েছে থমকে আছে
জীবনের সকল গতি,
আমার সন্তানের কষ্টের মুহুর্ত
টানো প্রভু ইতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here