রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা ওপার বাংলার কবি- দেবাশ্রিতা চৌধুরী এর অনন্য সৃষ্টি কবিতা “ভাতঘুম ”

ওপার বাংলার কবি- দেবাশ্রিতা চৌধুরী এর অনন্য সৃষ্টি কবিতা “ভাতঘুম ”

809
ওপার বাংলার কবি- দেবাশ্রিতা চৌধুরী

ভাতঘুম

দেবাশ্রিতা চৌধুরী

তীব্র গভীর ভাতঘুমে
গলে গলে ছোট্টটি হয়ে যাই
স্বামীটি হয়ে যায় চলে যাওয়া বাবা
ভাসুরটি সেই বিশ্বকর্মা পুজোয়
বেহিসেবী খিচুড়ি প্রসাদ খেয়ে
অম্বলের ওষুধ খোঁজা মেজকাকা

মায়ের ঘরে পড়ে থাকা সাইকেল
পার হয়ে জলের বোতল খুঁজতে,
মায়ের আঁচল ধরে টানাটানি।
চটকে যাওয়া ঘুম ভেঙে দেখি
মেয়ের নরম হাত মায়ের আঁচল!

বাবা আর মেজকা কোন সুদূরে
নিদ্রা বিভ্রম কেটে মেয়ের পাশে
আমি আপ্রাণ চেষ্টায় আবার সেই
ছোট্ট মেয়েটির অন্বেষণে জলে ভাসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here