বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা “অলৌকিক মায়া ”কবিতাটি সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন ওপার বাংলার কবি- আবু...

“অলৌকিক মায়া ”কবিতাটি সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন ওপার বাংলার কবি- আবু রাইহান ।

844
ওপার বাংলার কবি- আবু রাইহান ।

অলৌকিক মায়া

                         আবু রাইহান

তুমি যখন নত হও সন্ধ্যার প্রার্থনায়
গোধূলির আলো মায়াময় রহস্য ছড়িয়ে
দূরে দিগন্ত রেখায় সূর্য ডুবে যায়!

তোমার সিজদায় নতজানু হওয়া দেখে
আমার বুকের ভিতরে শান্তির
পাখিরা ওড়াওড়ি করে
ভালোবাসার প্রশান্তির বাতাস
বয়ে যায় হৃদয়ের অন্দরে!

তখনই আমাদের ভালোবাসা বিশুদ্ধ মনে হয়
চারপাশ ঘিরে রাখে মহাবিশ্বের অলৌকিক মায়া
আণবিক মেঘের কুণ্ডলী থেকে
তখনই মেলে সুশীতল ছায়া!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here