রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা লন্ডন, যুক্তরাজ্য থেকে লেখক, কবি ফাহমিদা ইয়াসমিন এর জীবনমুখী ...

লন্ডন, যুক্তরাজ্য থেকে লেখক, কবি ফাহমিদা ইয়াসমিন এর জীবনমুখী কবিতা ”প্রেমবিরহ”

848
কবি ফাহমিদা ইয়াসমিন এর জীবনমুখী কবিতা ''প্রেমবিরহ''
যুক্তরাজ্য থেকে লেখক, কবি ফাহমিদা ইয়াসমিন

প্রেমবিরহ

            ফাহমিদা ইয়াসমিন

সেই মেয়েটি দেখতে দেখতে পাল্টে গেলো
যেভাবে খোলস ছাড়ে ।
মানুষকে পাল্টে যেতে হয়
নইলে সে বুঝে না তার অস্থিত্ব কোথায়!

প্রকৃতিও বদলে যায় একসময়
তাই তো প্রকৃতির মাঝে সবকিছু শিখে পঠনের ইতিহাস
এভাবেই যুগে যুগে পাল্টে গেছে নদীর চলন
বদলে নিয়েছে গাছেরা তার নিরাপদ দূরত্ব।

তুমিও সেই খেলায় মেতেছো আমিও
হয়তো কেউ হারবে এই লটারিতে
শুধু জেনে নিও, আমার মেরুদন্ড প্রতিদিন রোদ্রে শুকাই
হেরে যাবো ভেবেই। তবু জিতে যাই জিতে যায় প্রেম…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here