শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা “বিস্মৃতি ” সময় মানুষকে ভুলিয়ে দেয় অনেক কিছুই, সেটাই কবিতায় প্রকাশ করেছেন...

“বিস্মৃতি ” সময় মানুষকে ভুলিয়ে দেয় অনেক কিছুই, সেটাই কবিতায় প্রকাশ করেছেন প্রতিভাধর কবি_নাসরিন জাহান মাধুরী ।

668
“বিস্মৃতি ” সময় মানুষকে ভুলিয়ে দেয় অনেক কিছুই, সেটাই কবিতায় প্রকাশ করেছেন প্রতিভাধর কবি __নাসরিন জাহান মাধুরী ।
প্রতিভাধর কবি_নাসরিন জাহান মাধুরী

বিস্মৃতি

                  ****নাসরিন জাহান মাধুরী

এমনওতো হয়! তিন কাল চলে যায়
বিস্মৃতির আড়ালে
কালান্তরের হাওয়ায় মুছে দিয়ে যায় সব–
পড়ে থাকে যে ফসিল নাম ঠিকানা বিহীন
তাকে বেওয়ারিশ ট্যাগ লাগিয়ে চলে যায়
বিস্মৃত কোন আপন জন।
যারে এতো ভালোবাসি বলে গলা ফাটালে
সেও বিস্মৃত আমিও বিস্মৃত
পাশ কাটিয়ে যাও অপরিচিত ভংগিতে
তবুও কি কোথাও কালের কুঠুরিতে সে ইতিহাস
লিপিবদ্ধ থাকে?
তবুও কি কাল বলে থাকে কিছু?
নাকি মিশে একাকার সময়ের মহাসমুদ্রে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here