সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা “আমিত্বর আমি ” কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা প্রভাস সাহা

“আমিত্বর আমি ” কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা প্রভাস সাহা

522
“আমিত্বর আমি ” কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা প্রভাস সাহা

আমিত্বর আমি।

               প্রভাস সাহা

আমার মাঝে আমিত্বের নির্বাসন,
দিনের আলোয় আঁধার অবসান।
নিয়ম বেড়াজাল প্রকৃতি বিরাজ,
বিবর্তনের ধারায় চিরন্তন সমাজ।

সভ্যতার আবর্তন অসীম আস্থার,
জ্ঞানের মহিমায় বিরাজ ব্যবস্থার।
আদিকালে দুর্যোগ মোকাবেলায়,
জীবনধারণ সম্ভবপর অবহেলায়।

জ্ঞানের শুদ্ধতায় সুন্দরতম সাজে,
দৃষ্টির পরিসীমার আবেগের মাঝে।
মহিমান্বিত জীবনের নিজ পরিসর,
মোহনায় মোহময় পৃথিবীর আসর।

স্রষ্টার কৃপা মানব সমাজ বহমান,
নিয়তির সীমানায় সৃষ্টির আহ্বান।
সত্যের গহীন অসত্য বিরাজমান,
ন্যায়ের পরিসীমা অন্যায়ের স্থান।

★****(সর্বস্বত্ব সংরক্ষিত)****★

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here