রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা ওপার বাংলার কবি মুকুল মাইতি এর কবিতা “জীবন পুরের নদী”

ওপার বাংলার কবি মুকুল মাইতি এর কবিতা “জীবন পুরের নদী”

622
Doinik-Alap-Poem-Kobi-কবি-মুকুল-মাইতি-Kobita-কবিতা-জীবন পুরের নদী
কবি মুকুল মাইতি

জীবন পুরের নদী

মুকুল মাইতি

 

জীবন পুরের নদী চললো এঁকে বেঁকে,
কথা এসেও থেমে যায় কলমের মুখে ;

হৃদয়ের ব্যথা বাড়ে, ভাঙে মোর বুক ;
জানিনা কোথায় গেলে পাবো সেই সুখ।

জীবন বইছে যেনো, গতানুগতিক
সকালে সূর্য রাঙা, হাসে পূব দিক।
জীবনটা এই ভাবে নাউ বেয়ে চলে,

মাঝি দাও পাল তুলে, নদীর খেয়ালে।
জীবন যুদ্ধ চলে শেষ তার নাই,
উজান ভাটিতে শুধু তোমায় খুঁজে পাই।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here