রবিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা ওপার বাংলার কবি রুনা দেব চৌধুরী এর কবিতা “অশান্ত তরঙ্গিনী”

ওপার বাংলার কবি রুনা দেব চৌধুরী এর কবিতা “অশান্ত তরঙ্গিনী”

753
ওপার বাংলার কবি রুনা দেব চৌধুরী এর কবিতা “অশান্ত তরঙ্গিনী”

‘অশান্ত তরঙ্গিনী ‘

             রুনা দেব চৌধুরী 

এই নদীটা দেখছো যেমন, হয়তো তেমন নয় ,
জোয়ার এলেই তরঙ্গিনী অন্য কথা কয় ।
এই নদীতে ঢেউ বেশি নেই তায় পড়েছে পলি–
তবুও তাতে এলে জোয়ার ভাসবে অলিগলি ।
জোয়ার এসে করবে প্লাবন সব যা আছে পাড়ে ,
তখন যেন বাঁধ দিওনা উত্তাল এ ‘ তটিনিরে ‘ ।
বাঁকা চোখে দেখো নাকো ‘স্রোতস্বিনী ‘ র বেগ ,
ভাসিয়ে দুকূল বইবে ‘ তটিনী ‘
ছড়িয়ে আবেগ ।,
কুল ছাপিয়ে জল ছল ছল ছলাৎ ছলাৎ ঢেউ ,
তটে রেখে যায় ,’ না বলা সে বাণী ‘ বুঝবেই তারে কেউ ।
নদীর পাড়ে ছোট বড় নৌকো বাঁধা আছে ,
ভাসতে যদি চাও নদীতে এগিয়ে যেও কাছে ।
সাবধান !! দেখো নৌকো সব ভাসিয়ে না নিয়ে যায়….
‘জলের ই স্বভাব যেমন নিম্নদিকে ধায়’..
ভেসে গেলে হারাবে কুল , খুঁজবে কিনারা
মানসলোকে দেখবে ‘নদীর
অশান্ত চেহারা ।
ভেসে যেও স্রোতের মুখে স্রোতবহার সাথে ….
মিলনসুখে ভরবে জীবন ‘সাগরসঙ্গমেতে’ ….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here