শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা ওপার বাংলার কবি বিশ্বজিৎ কর এর কবিতা “ভালবাসার জয়”

ওপার বাংলার কবি বিশ্বজিৎ কর এর কবিতা “ভালবাসার জয়”

918
Doinik-Alap-Poem-Kobi-কবি-বিশ্বজিৎ-কর-Kobita-কবিতা-ভালবাসার জয়

ভালবাসার জয়

বিশ্বজিৎ কর

 

আমাকে উষ্ণতা দাও –
ভালবাসার ক্যানভাসে আন্তরিকতার হিল্লোল তুলে দেব! পাহাড়ি ঝর্ণার মতো আমার জীবন-নদীতে তুমি উদ্দাম হবে!
লাল পলাশে তোমার খোঁপা অস্তগামী সূর্যের আলোয় আঁকবে আলাপন!
আকাশবার্তায় ঘোষিত হবে “তুমি যে আমার “!
সাঁঝবেলায় বাসায় ফিরে আসা পাখির কলকাকলিতে আমার হারানো ছন্দ কবিতায় অবগাহিত হবে, তোমাকে তখন আদুরে হতে হবে….
তোমার তপ্ত নিঃশ্বাসের ছোঁয়ায় কামনার ঝড় উঠলে উঠুক, আমার আলিঙ্গনে থাকবে তুমি, বুকে মুখ গুঁজে!
মিলনের নিবিড়তায় ভালবাসারই জয় হবেই!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here