বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা “মাঝি” কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি হামিদা পারভিন শম্পা

“মাঝি” কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি হামিদা পারভিন শম্পা

700
“মাঝি ” কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি হামিদা পারভিন শম্পা

“মাঝি”

     হামিদা পারভিন শম্পা

মিষ্টি কন্ঠে ডাকছে কোকিল
কুহু কুহু ঐ,
মনের ঘরে ঝড় উঠেছে
সুজন মাঝি কই?
অনর্গল ডাকছে কোকিল
নামটি ধরে কার,
সকল সময় চোখের সামনে
মুখটি ভাসছে তার।
দুই দিনের কথা বইলা মাঝি
ছাড়লা তুমি ঘর,
কোন পরানে ভুইলা মোরে
কইরা দিলা পর।
সকাল সাঁঝে নদীর ঘাটে
তোমার জন্য আসি,
তোমার দেখা না পাইয়া
চোখের জলে ভাঁসি।
নাওয়া খাওয়া ঘুম আমার
দিছে মাঝি আড়ি,
নিষ্ঠুর মাঝি কবে তুমি
আসবা ফিরা বাড়ি।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here