মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা “সুখ” কবিতাটি লিখেছেন কলম সৈনিক-নাসরিন জাহান মাধুরী

“সুখ” কবিতাটি লিখেছেন কলম সৈনিক-নাসরিন জাহান মাধুরী

580
“সুখ” কবিতাটি লিখেছেন কলম সৈনিক-নাসরিন জাহান মাধুরী

সুখ

  নাসরিন জাহান মাধুরী

হয়তো বন্ধু ভাবতে পারো
আমি আছি বেশ
হয়তো ভাবছো চলছে জীবন
সুখের নেইতো শেষ

সুখগুলো সব সোনার হরিণ
চড়া দামেও পাইনি যারে
তার পিছে তাই ছুটেনা মন
গুটিয়ে রাখি অন্য সুরে

অন্য সুরে দেখো যখন
ভাবো হয়তো ভালোই আছি
চোখ দুটিতে তাকাও বন্ধু
দেখতে পারো কেমন আছি…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here