বৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা ভারত এর সমকালীন সৃজনশীল কবি- গীতশ্রী ভৌমিকের কবিতা “মনের বৃষ্টি ”

ভারত এর সমকালীন সৃজনশীল কবি- গীতশ্রী ভৌমিকের কবিতা “মনের বৃষ্টি ”

481
ভারত এর সমকালীন সৃজনশীল কবি- গীতশ্রী ভৌমিকের কবিতা “মনের বৃষ্টি ”

মনের বৃষ্টি
গীতশ্রী ভৌমিক

কেন মেঘ আসে মনের আকাশে.. ঘুরেফিরে বার বার
জমে জমে বৃষ্টিও হয়.. কেন যে আবার।

সে মন আর সে চোখ বহু বদলে গেছে জানি
সে যন্ত্রণা আর অভিমান লুকিয়ে রেখেছি মানি।
তবুও একাকি সে চোখ আজো কেন ভেজে
একাকী চলা আর হাসি চোখে কথা বলা..
যত্ন করে শিখিয়েছি যে ঘষে মেজে।

এমনই থাকতে হয়,ব্যথা/অভিমান করে যে জয়
আমি আর বুঝবো কবে??
জীবন অনেক কিছু, অনেক চাহদার পিছু
ছুটতে ছুটতে হয়তো হবে ক্ষয়।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here