শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা কবি অর্ণব আশিক এর কবিতা “তবুও তুমিই আমার”

কবি অর্ণব আশিক এর কবিতা “তবুও তুমিই আমার”

612
কবি অর্ণব আশিক

তবুও তুমিই আমার

                             অর্ণব আশিক

কী সাংঘাতিক তুমি
খেয়েছো সব জোছনা ঘুমন্ত ভালোবাসায়,
নতুন পথের দিশা, যদিও কঠিন
তেষ্টায় সব প্রহর খাঁ খাঁ
তবুও তুমিই আমার।

নতুন স্টেশন কিছুটা অচেনাতো হবেই
নতুন খেলনাও অপরিচিত থাকে
শুধু লেগে থাকা, হৃদয়ের জানালায় বৃষ্টির ফোটার মত অবেলায়
এই হলো প্রেম, যাপিত জীবন
স্বপ্ন আর বাস্তবের আঁধিয়ায়।

ডুবোনা আঁধারের ঘোরে, আঁধারের ছায়া শুধুই অলীক
অপেক্ষা শুধু মলয়ের, মরুতের ক্ষিতির
জানি তুমি আছো তোমাতেই, তুমি এক শুষ্ক মরুভূমি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here