রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা “নীলাচলে ভাদ্রের বিকেল”জীবন অনুভূতির অসাধারণ কবিতা লিখেছেন কবি অর্ণব আশিক ।

“নীলাচলে ভাদ্রের বিকেল”জীবন অনুভূতির অসাধারণ কবিতা লিখেছেন কবি অর্ণব আশিক ।

794
কবি অর্ণব আশিক

নীলাচলে ভাদ্রের বিকেল

                                 অর্ণব আশিক

দিগন্ত জুড়ে হিমেল বায়ু
বৃষ্টি ছিলো নীলাচলে বিকেলের খোলাচুলে
জল কণার অভিসার
শীত- বসন্তের আধিয়ায়
অনন্ত মহুয়াকাল আমাকে পোড়ায়
তোমার না থাকা জুড়ে।

তুমি নেই,
কিছু আকুতি, কিছু নিঃশব্দ বেদনা
উড়ছে, কাঁপছে হৃদয়ে
বেঁচে থাকার ইচ্ছেগুলো ঘাসফড়িং হয়ে ওড়ে
নানামুখী বিষাদ নিয়ে।

তুমি নেই,
কিছু অনুগত মায়া, পেলব কন্ঠস্বর
আমাকে পোড়ায়,
কিছু দুঃখ পড়ে আছে বৃষ্টির ফোটায়
কিছু সুখ চিলের ডানায় ওড়ে দিগন্ত রেখায়
সরায় মেঘের নীল, আকাশের গায়ে
তুমিও কি মেঘের নীল হে নীলাচল
আমার হৃদয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here