,

Home শিল্প-সাহিত্য কবিতা নাসরিন জাহান মাধুরীর ঈদের কবিতা “ঈদুল আজহা ‘’

নাসরিন জাহান মাধুরীর ঈদের কবিতা “ঈদুল আজহা ‘’

332

ঈদুল আজহা
নাসরিন জাহান মাধুরী

আত্মত্যাগের প্রেরণায় উজ্জীবিত এক অনন্য আনন্দ উৎসব ঈদুল আজহা এলো আজ।
এইতো সময় অহমিকা ও উচ্চাভিলাষ বিসর্জনের ।
পশু কোরবানিতো রূপক মাত্র
লুকিয়ে থাকা পশুশক্তি, কাম-ক্রোধ, লোভ, মোহ, পরনিন্দা, পরশ্রীকাতরতা মুছে ফেলি মন থেকে।
কোরবানী হোক মনের পশুর
মনের পশুত্বকে বিসর্জন দেই।
আত্মশুদ্ধি হোক মানব মনের।
জীবনের জয়গানে আনন্দ উৎসবে দাঁড়াই ধনী গরীব এক কাতারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here