মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা শুভ‌বো‌ধে কবিতা “প্রিয় কবি”লিখেছেন লন্ডন থেকে কবি মিনু আহমেদ ।

শুভ‌বো‌ধে কবিতা “প্রিয় কবি”লিখেছেন লন্ডন থেকে কবি মিনু আহমেদ ।

617
লন্ডন থেকে কবি মিনু আহমেদ

প্রিয় কবি

__________//মিনু আহম্মেদ

কবি,,,,,কবি,,,, কবি
আর কতো অপেক্ষা করবো তোমার জন্য।
দেখো এসে! তোমার দেয়া
ঝুমকো জোড়া আমার কানে কেমন করে দুলছে।
তোমার দেয়া সোনার কাঁকন
আমার বেলুন বেলুন হাতটি কেমন
আরকে ধরে আছে!
আলতা রাঙা পা দুটি পানি ছোঁয়া তে দেয়নি।
কখন আসবে তুমি?
নোলক ও পরেছি আমি-
সত্যি বলছি।
বিশ্বাস হয় না বুঝি!
রঙিন ফিতেয় চুল বেঁধেছি
শালিকের মতো দু’টি চোখ
তাতেও মেখেছি কাজল।
তুমি গেলে গদ্যের খোঁজে
আমি আছি একা বসে।
যদি আসো এবেলা
আমার জন্য শাপলা আনতে
ভুল করো না যেন।
সিন্দুকে রাখা সম্পদ চাই না আমি-
আমি তোমাকে চাই।
আমি তোমার পথের পথিক হবো
কবি আমি তোমার কবিতা হবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here