রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা ওপার বাংলার কবি মনোজ চট্টোপাধ্যায় লিখেছেন কবিতা “বেপরোয়া মন”

ওপার বাংলার কবি মনোজ চট্টোপাধ্যায় লিখেছেন কবিতা “বেপরোয়া মন”

799
কবি মনোজ চট্টোপাধ্যায় লিখেছেন কবিতা “বেপরোয়া মন”
ওপার বাংলার কবি মনোজ চট্টোপাধ্যায়

বেপরোয়া মন

               ==========
              মনোজ চট্টোপাধ্যায়

বেপরোয়া মন লাগামবিহীন
অশ্বমেধের ঘোড়া,
ক’রে লাফালাফি শুধু দাপাদাপি
পাখনা বিহীন ওড়া।

যত বলি তাকে পড়বি বিপাকে
কিছু নাহি তোলে কানে,
বাস যার পাঁকে, বিমল কথাকে
সেও পাঁকে টেনে আনে।

তাই দেখে কিছু স্তাবকের দল
চিৎকার ক’রে মেলা,
বাবুর চেয়েও শতগুণে করে
কাদা ছোঁড়াছুড়ি খেলা।

চাটুকার সব আড়ালেতে হেসে
বলে, “শোন মন দিয়া,
ঘোষণাটি শুধু ক’রে দিয়ে দেখো
থামাই কোথায় গিয়া।”

রত্নখচিত মণিকঙ্কণ
জলে ভেসে যায় শিলা
ছন্দ ছাড়াই অভীষ্ট লভি’
একি হার জিৎ লীলা!

অবশেষে মন হয় উচাটন
শ্বাসরোধ করে গরলে,
বলে, “ছিনু ভালো সত্যের আলো
ফিরে চাই সেই সরলে॥

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here