শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা কবি- ছন্দা দাশ এর অনন্য সৃষ্টি কবিতা “শোক”

কবি- ছন্দা দাশ এর অনন্য সৃষ্টি কবিতা “শোক”

707
কবি- ছন্দা দাশ এর অনন্য সৃষ্টি কবিতা “শোক”
কবি- ছন্দা দাশ

শোক

ছন্দা দাশ

যে মানুষের চোখের ভেতর
আগুন ছিল
সে কেন আজ অন্ধকারে
ভৈরবী গায়,
বুঝি তাহার বুকের ভেতর
শ্রাবণ আছে
বৃষ্টি ধারায় তাই কি তারে
এমনি কাঁদায়?

যেই মানুষের চোখের ভেতর
প্রলয় নাচন,
সেই কেন আজ অন্ধকারে
করছে মাতন
বুঝি তাহার বুকের ভেতর
ভাঙছে পাথর
সর্বহারার ক্রন্দনে তাই
এমনি কাতর?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here