মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা তারুণ্যের কবি- অদিতি রায় এর অনন্য সৃষ্টি কবিতা “উচ্চারণ ভুলে গেছি”

তারুণ্যের কবি- অদিতি রায় এর অনন্য সৃষ্টি কবিতা “উচ্চারণ ভুলে গেছি”

669
তারুণ্যের কবি- অদিতি রায়

উচ্চারণ ভুলে গেছি

                              অদিতি রায়

রিসিভারের ঐ প্রান্তের যুগান্তরের ধ্বনি উচ্চারণে
অযুত প্রতীক্ষার লোভনীয় প্রশ্ন-কেমন আছ?
আমি স্তব্ধ -হতবাক
এটমের মত এত ক্ষুদ্র প্রশ্নের জবাব যে কত বিস্তৃত
কিভাবে বলব?
কিভাবে বলব মহাপ্রশান্তের বুকে-
রিমোট কন্ট্রোল বিহীন রোবট থাকে কেমন?
মল্লিকারা কেমন থাকে বৈশাখে?
যুদ্ধাঙ্গনে অসহায় শিশুরা থাকে কেমন?
প্রেয়সীরা কেমন থাকে-
দিনের পর দিন অপেক্ষায়?
তাই আমি ভুলে গেছি উচ্চারণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here