বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা কলমযোদ্ধা_ ছন্দা দাশ এর কলমে কবিতা “বিদায় বার্তা ”

কলমযোদ্ধা_ ছন্দা দাশ এর কলমে কবিতা “বিদায় বার্তা ”

669
কলমযোদ্ধা_ ছন্দা দাশ এর কলমে কবিতা “বিদায় বার্তা ”

বিদায় বার্তা

                  ছন্দা দাশ

বসন্ত যে হারায়নি তো
হারিয়ে গেছে মন
এখন আমার বিষাদ ঢাকা
সমস্ত দিন ক্ষণ।

এখন আমার সকালগুলো
উড়ো ধানের খই,
ছেলেবেলার মিষ্টি মধুর
দিন গেল যে ক‌ই।

সাথী আমার ছিল যারা
হারিয়ে গেছে বাঁকে,
ফেলে আসা দিনের স্মৃতি
ধূসর ছবি আঁকে।

দিনের আলো আসছে নিভে
ফুরিয়ে আসে বেলা
ওপার থেকে ডাক পড়েছে
সাঙ্গ হবে খেলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here