,

Home শিল্প-সাহিত্য কবিতা কলমযোদ্ধা নাসরীণ জাহান রীণা এর ভিন্ন ধর্মী লেখা “প্রজাপতি_মন”

কলমযোদ্ধা নাসরীণ জাহান রীণা এর ভিন্ন ধর্মী লেখা “প্রজাপতি_মন”

545
কলমযোদ্ধা নাসরীণ জাহান রীণা এর ভিন্ন ধর্মী লেখা “প্রজাপতি_মন”

প্রজাপতি_মন

             নাসরীণ জাহান রীণা

প্রজাপতি মন মানে না বারণ
রঙিন পাখা মেলে।
উদাসী মলয় তারে সাথে লয়
সবুজে ঢেউ খেলে।

আউলা জলধর ভেদিয়া অম্বর
উর্ধ্বে ভেসে বেড়ায়।
নদীর কলতানে সাগর গর্জনে
যেথা খুশি সেথা ধায়।

যা খুশি ভাবে সে যা ইচ্ছে করে যে
সাধ্যি কার বাঁধে তারে।
মন তো মহাশয় করে যা মনে লয়
বাধ সাধিতে কে পারে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here