,

Home শিল্প-সাহিত্য কবিতা কবি–আওলিয়া খানম এর কবিতা “সাম্যের অপর নাম করোনাভা্ইরাস”

কবি–আওলিয়া খানম এর কবিতা “সাম্যের অপর নাম করোনাভা্ইরাস”

842
কবি--আওলিয়া খানম এর কবিতা “সাম্যের অপর নাম করোনাভা্ইরাস”

সাম্যের অপর নাম করোনাভা্ইরাস

                                                        –আওলিয়া খানম
—————————
যতই বানাও রাষ্ট্র, আর জাতপাত
যতই করো জাতিতে জাতিতে ভেদাভেদ
যতই সীমারেখা টান দেশের
যতই বানাও বেড়া কাঁটাতারের
ভাইরাসের ঘুরে বেড়াতে দেশ থেকে দেশান্তর
হয়না প্রয়োজন পাসপোর্ট আর ভিসার
চলেছে এশিয়া পাড়ি দিয়ে ইউরোপ
সে চেননো কে চীনা কে ফিলিপিনো.কে আমেরিকান
মানেনা কোন জাত পাত
তার নেই কোন বংশ মর্যাদা জ্ঞান
নেই কোন সাদা কলো ভেদাভেদ
কার উঁচু কার চেপ্টা নাক
ওতে তার নেই কোন ভ্রুক্ষেপ।
জাত পাত ধর্ম কিছুই সে মানেনা।
হিন্দু মুসলিমই ইহুদী বৌদ্ধ খৃষ্টান
করোনাভাইরাসের কাছে সকলেই সমান।
তাই সাম্যের অপর নাম করোনাভাইরাস ।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here