সোমবার, ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা অনলাইন গ্রুপ”মহারানীদের হিজিবিজি”এর এডমিনদের আজ ৬ জন কলমযোদ্ধা-রেবা হাবিব , হোসনেয়ারা...

অনলাইন গ্রুপ”মহারানীদের হিজিবিজি”এর এডমিনদের আজ ৬ জন কলমযোদ্ধা-রেবা হাবিব , হোসনেয়ারা বেগম , রেবেকা রহমান , পপি ইসলাম ,মেঘলা জান্নাত , কানিজ ফাতেমা খুশী, ,এর লিখা প্রকাশিত হল । “ইচ্ছার বলয়ে” কবিতাটি লিখেছেন বাংলা সাহিত্যের অন্যতম সারথি -রেবা হাবিব

728
“ইচ্ছার বলয়ে” কবিতাটি লিখেছেন বাংলা সাহিত্যের অন্যতম সারথি -রেবা হাবিব

ইচ্ছার বলয়ে 

রেবা হাবিব

অনেক কিছুই বলার থাকে চাইবার থাকে
সব কথা কি বলা যায় না চাওয়া যায় ??
সব চাওয়াগুলো বৃষ্টিভেজা ফুলের মতো সতেজ হয়ে উঠেছে
নাহয় কিছুটা রং হারিয়ে ফেলেছে।
কিছু কথা থাকনা সপ্রতিভ আর বিষয়হীন।
অনেক কথার ভিড়ে অনেক না বলা কথা
হারিয়ে যায় আপন নিবাসে।
অজানা কথাগুলো নিখোঁজ হয়ে গেছে কবিতাগুচ্ছদের মাঝে।
দুচোখের মাঝে আজ শুধু কবিতার মায়াজাল!!
ইচ্ছার বলয়ে না পাওয়ার বিষণ্ণ বাতাসে
মিশে যাক অনুভূতির সব গল্প।
অস্থির চাওয়ার মাঝে কথারা
ভেসে গেছে আপন ভুবনে।
ভাবছি!!
কিরণে কিভাবে লুকাই নিজেকে
বর্ষা যেন ঘনিয়ে আসছে পদ্মপাতার জলে!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here