মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা জীবন বোধের কবি- নাসিমা খান এর কবিতা “সুপ্রভাত,পৃথিবী ”

জীবন বোধের কবি- নাসিমা খান এর কবিতা “সুপ্রভাত,পৃথিবী ”

809
জীবন বোধের কবি- নাসিমা খান এর কবিতা “সুপ্রভাত,পৃথিবী ”

সুপ্রভাত, পৃথিবী

——নাসিমা খান।।

জেগে ওঠো প্রাণ
জেগে ওঠো সহস্রাব্দের আকুল প্রেম
বিবর্ণমুখ, পাংশুটে আশা! প্রত্যাশা নিয়ে বেঁচে ওঠো
আমি অথৈ অতলে হারিয়ে যেতে পারছিনা আর।

শূন্য থলেতে দুখস্মৃতি কেবল আর্তনাদ করে
স্মৃতির বল্লম চেপে বসে বুকের উপর
পারছিনা আর দম টেনে হিঁচড়ে
দু’হাতে ভরে দাও অপার প্রত্যাশা
জেগে ওঠো ওগো আমার হতাশাগ্রস্ত প্রাণ।

সেই ফুলেল শুভেচছা
অগণিত হাত তালিতে মুখরিত অডিয়েন্স
প্রেমের উন্মাদনায় উচ্ছ্বসিত প্রাণ
এক আকাশ নীলের সমাহার, কুলকুল নদী
সব কিছু ফিরিয়ে দাও এই বুকে
প্রভাত হলেই যেন প্রচুর উল্লাসে বলে উঠি,সুপ্রভাত পৃথিবী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here