মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা চতন্যে বোধদয় হবার মত একটা কবিতা যা মৃত্য কে স্মরণ করিয়ে দেয়“জীবনের...

চতন্যে বোধদয় হবার মত একটা কবিতা যা মৃত্য কে স্মরণ করিয়ে দেয়“জীবনের ডাকঘর” লিখেছেন রুমকি আনোয়ার

642
রুমকি আনোয়ার

জীবনের ডাকঘর

                                    রুমকি আনোয়ার

জীবনের ডাকঘরে একটা চিঠি
সাদা খামে , সুগন্ধী আঁতর , বড়ুই পাতা
হিজিবিজি কিছু অক্ষর-
বুঝে নিতে কষ্ট হলো না
জীবনের শেষ সময় আগত ।
জীবনের বন্ধুর ,সমতল ,উর্বর পথ গুলো
মেপে যাচ্ছি, সাথে –
টুকরো কিছু ফুটেজ
বাবার হাত ধরে ক্ষেতের আল বেয়ে হেঁটে চলে
সেমুই খেতে চেয়েছিলাম বলে মার চোখ রাঙ্গানী ।
তখন সংসারে দুর্ভিক্ষ হানা দিয়েছে
অনেকের নৈকট্যে এসে
পরিচয় ভুলে গিয়েছিলাম
জীবন কে উপহাস করেছি পৃথিবীর খেলাঘরে ;
মরণকে উপহাস করেছি জীবন কে ভিখারি ভেবে ।
পরিশেষে দেখি ভাগফল এক আর অবশিষ্ট শূন্য ,
খুব যে কষ্ট হচ্ছে এমন নয়
রাতের আকাশে ধ্রুব তারা হয়ে বিচরণ করব
কিংবা সেই বাউলের একতারারটার সুরে –
বিবাগী হবার ইচ্ছেটা বরাবরই যে ছিল
বিধাতা শুধু তা চিরন্তন করে দিল
সময়ের আগে ঝরে গেছি বলে
এতোটুকু দুঃখ নেই আমার
মৃত্যুতেও জীবনের আলপনা এঁকে গেলাম আমি ।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here