শুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা “জাবর কাটা ”ভিন্ন ধর্মীর অসাধারণ কবিতা লিখেছেন ভারত এর ...

“জাবর কাটা ”ভিন্ন ধর্মীর অসাধারণ কবিতা লিখেছেন ভারত এর কবি চন্দ্রা মজুমদার ।

635
ভারত এর কবি চন্দ্রা মজুমদার

জাবর কাটা

               চন্দ্রা মজুমদার

কালো মেঘেরা যখন নিবিড় ভাবে আঁকড়ে ধরে
নিজেই নিজের মধ্যে হারিয়ে যাই
আগুনের মত জ্বলে উঠতে পারি না
কাল সারারাত বৃষ্টি হয়েছে
থৈ থৈ জল কুঁড়িয়ে নিয়েছে সব আর্বজনা
কাগজের নৌকায় পাঠিয়েছি জাবর কাঁটা সব ছিবড়া
প্লাবিত স্রতোস্বিনী নি:স্ব করে নিয়ে যায়
ফেলে যায় উর্বর শক্তিশালী জমি তাই
বৃষ্টি স্নাত উঠোনে পাই বেঁচে থাকার আশ্বাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here