রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা এক সাগর ভালবাসা ছোট্ট বুকে বসত করে, তাইতো লেখক কবি হামিদা পারভিন...

এক সাগর ভালবাসা ছোট্ট বুকে বসত করে, তাইতো লেখক কবি হামিদা পারভিন শম্পা লিখেছেন কবিতা ” ভালবাসায় দুরুত্ব”

621
" ভালবাসায় দুরুত্ব"
লেখক কবি হামিদা পারভিন শম্পা

” ভালবাসায় দুরুত্ব”

                                    হামিদা পারভিন শম্পা

~~~~~~~~~~~~~~
সকল সম্পর্কের নাম
খুঁজতে নাহি হয়,
কিছু সম্পর্ক বেনামীতে
চিরকাল কথা কয়।

স্পর্শে-ই কি কেবল
অনুভব হয়?
অনুভূতিতেও স্পর্শের
অনুভব রয়।

এক সাগর ভালবাসা
ছোট্ট বুকে বসত করে,
ভালবাসা ধারণ করতে
এক পৃথিবীও কম পরে।

হৃদয়ের মাঝে হৃদয়ের বাস
ভালবাসা তা রে কয়,
কাছে দূরে কি এসে যায়
অন্তর জুরে যে রয়।

পূর্ণিমার চাঁদ সমুদ্রের বুকে
ঢেউয়ের সাথে যে খেলা,
এ যেন কপোত কপোতির
চিরন্তন মিলন মেলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here