শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা “আমাদের কথা ” ব্যতিক্রম ধর্মী কবিতা লিখেছেন বিশিষ্ট কবি ছন্দা...

“আমাদের কথা ” ব্যতিক্রম ধর্মী কবিতা লিখেছেন বিশিষ্ট কবি ছন্দা দাশ ।

659
“আমাদের কথা ” ব্যতিক্রম ধর্মী কবিতা লিখেছেন বিশিষ্ট কবি ছন্দা দাশ ।
বিশিষ্ট কবি ছন্দা দাশ

আমাদের কথা

                           ছন্দা দাশ।

বহু বছর পর তোমার সাথে দেখা
কবিতার আসরে।তোমাকে দেখেই
আমার শচীণ দেব বর্মণের গানের
লাইনখানি বেজে উঠে,”তুমি আর
নেই সে তুমি।”।জানিনা আমাকে
দেখে তোমারও মনে হয়েছে কিনা।
জীবনের দুরন্ত বেলায় একসাথে
পথ হেঁটেছিলাম ফুল ছড়ানো পথে।
তোমার মুখ থেকে কখনো চোখ
সরাতে পারিনি।আজ আমার চোখের
আলো ধূসর।তুমিও অন্য পৃথিবী আলো
করে আছো।কিন্তু আমার সুখ শুধু
একটাই চিরদিন আমরা একসাথে
রয়ে যাব কবিতার পাতায় বেঁচে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here