বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন।বিজয় দিবস উপলক্ষে কবি—হামিদা পারভিন শম্পা এর...

স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন।বিজয় দিবস উপলক্ষে কবি—হামিদা পারভিন শম্পা এর এক অনন্য সুন্দর সৃষ্টি কবিতা “প্রতিজ্ঞাবদ্ধ”

617
হামিদা পারভিন শম্পা এর এক অনন্য সুন্দর সৃষ্টি কবিতা “প্রতিজ্ঞাবদ্ধ”
কবি-—হামিদা-পারভিন-শম্পা

“প্রতিজ্ঞাবদ্ধ “

              হামিদা পারভিন শম্পা

~~~~~~~~~~~~~~

লাল সবুজে ছড়ানো দেশ
বাতাসে বিজয়ের গান,
চোখ জুড়ে প্রশান্তি আজ
বিজয়ের পতাকা অম্লান।

লাখো শহীদের রক্তের বিনিময়ে
এনেছিলাম যে স্বাধীনতা।
ছিলোনা কারো দয়ার দান
শুনবোনা দুর্জনের নীতিকথা।

বীরাঙ্গনা মাতার আত্মচিৎকারে
অঙ্কিত বাংলার যেই মানচিত্র,
রাজাকার, আলবদর হতে পারেনা
কখনো স্বাধীন বাংলার মিত্র।

বিজয়ের এই মাসে এসো
প্রতিজ্ঞাবদ্ধ হই সকলে,
যুদ্ধাপরাধীদের চিহ্নিত করে
বাংলা থেকে তারাই সমূলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here