রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা কৃতজ্ঞ জাতি সশ্রদ্ধ বেদনায় স্মরণ করেছেন কবি—অর্ণব আশিক এর এক...

কৃতজ্ঞ জাতি সশ্রদ্ধ বেদনায় স্মরণ করেছেন কবি—অর্ণব আশিক এর এক অনন্য সুন্দর সৃষ্টি কবিতা “শহীদ জননী ”

581
কবি —অর্ণব আশিক এর এক অনন্য সুন্দর সৃষ্টি কবিতা “শহীদ জননী ”
কবি —অর্ণব আশিক

শহীদ জননী

            ♣ অর্ণব আশিক

জননী তুমি নেই
হানাদার নিয়ে গেছে ধরে
ব্যায়নটের আঘাতে ক্ষতবিক্ষত তোমার শরীর
মুক্তিযোদ্ধা ছেলের খোঁজ
দাওনি তবুও, দিয়েছ জীবন।

জননী তুমি নেই
স্মৃতিরা শিয়রে কাঁদে
অঙ্গনে স্নেহ বটচারা মহিরুহ
শেকড় বাড়ায়।

সবুজ আঙ্গিনা ছারখার
শুষ্ক ঘাসে কবুতর চরে
তোমার হাতের ভাঙা বালা
রোদ্দুরে করে চিকমিক।

জননী তুমি নেই
শেওলা জড়ানো ঘাটে
জোনাকিরা মালাজপে রাতভোর
শূন্য মুখরতা লাল সবুজের পতাকা আজ
দূরাগত সুর নি:শব্দে কাঁদে
অপসৃত রোদ্রকাল।

বুকের গহিনে জয় বাংলার প্রতিচ্ছায়া
তুমি এক মথিত প্রতীক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here