রবিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা “॥ সন্ধ্যা ॥” কবিতা টি লিখেছেন ওপার বাংলার কবি- অর্পিতা আচার্য ।

“॥ সন্ধ্যা ॥” কবিতা টি লিখেছেন ওপার বাংলার কবি- অর্পিতা আচার্য ।

802
ওপার বাংলার কবি- অর্পিতা আচার্য

॥ সন্ধ্যা ॥

         অর্পিতা আচার্য

সব সব সম্ভব !

ছিঁড়ে ফেলা সম্ভব সম্পর্কের সুতো
আরো টেনে নাও
যে ভাবে টানছে ওই নক্ষত্রকে
কৃষ্ণগহ্বর !
শুষে নাও হলুদ আলোর রাশি
ধার করা সূর্যের

সমাগত সন্ধ্যায় বাড়িয়েছো
অলীক আঙুলরেখা

দিগন্তের দিকে দেখে
ঝাঁপ দেওয়া সম্ভব
পর্বত শৃঙ্গ থেকে আজ

আর
ছেড়ে যাওয়া সম্ভব নয় !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here