শুক্রবার, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা খোদার দেয়া এই ভুূবনের শ্রেষ্ঠ উপহার।“মা আমার স্বর্গ ”কবিতাটি লিখেছেন কবি-গাজী মোসাঃ...

খোদার দেয়া এই ভুূবনের শ্রেষ্ঠ উপহার।“মা আমার স্বর্গ ”কবিতাটি লিখেছেন কবি-গাজী মোসাঃ লতা ইসলাম ।

688

মা আমার স্বর্গ

গাজী মোসাঃ লতা ইসলাম
—————————————-
মা কথা টি অতি ছোটো
মর্ম বোঝা দায়
মায়ের মতো এতো আপন
কে আছে কোথায়।

অতি ক্ষুদ্র শব্দ তবু
মহা মূল্যবান
নেই তো কিছু পৃথিবীতে
মা-এর ই সমান।

জীবন দিলেও শোধ হবেনা
কভু তাহার দাম
শ্রুতিমধুর একটি শব্দ
মা যে তাহার নাম।
খোদার দেয়া এই ভুূবনের
শ্রেষ্ঠ উপহার
মনি মুক্তা হীরা চুনি নয়তো
সমান তার।
মা- জননী খুশি হলে
আল্লাহ খুশি হয়
করলে সেবা মা জননীর
স্বর্গ পাওয়া যায়।
মায়ের বদন দেখলে পরে
মনে শান্তি পায়
সেই মায়েরই হয়না কদর
থাকতে এই দুনিয়ায়।
বৃদ্ধাশ্রমে আবাস মায়ের
সকল বাঁধন ছিঁড়ে
অশ্রুতে ভিজে মাটি
বিস্বাদের ই নীড়ে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here