বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা একুশের চেতনার কবিতা “একুশের শপথ”লেখনির আলোয় আলোকিত করেছে কবি শামসুন নাহার ।

একুশের চেতনার কবিতা “একুশের শপথ”লেখনির আলোয় আলোকিত করেছে কবি শামসুন নাহার ।

796
“একুশের-শপথ”লেখনির-আলোয়-আলোকিত-করেছে-কবি-শামসুন-নাহার
“একুশের-শপথ”লেখনির-আলোয়-আলোকিত-করেছে-কবি-শামসুন-নাহার

একুশের শপথ

       ———————
            শামসুন নাহার
———————-

একুশ আমার চেতনা
একুশ অহংকার,
একুশেতেই লুকিয়ে ছিল
স্বাধীনতা দূর্নিবার।

ভাষা শহীদেরা প্রাণ দিয়ে
বলেছে না বলা কথা,
জীবন প্রদীপ নিভিয়ে দিয়ে
জাগিয়েছে মোম পোড়া ব্যথা।

নিজেরে ক্ষয়ে জীবন দিয়ে
জাগিয়েছে ঘুম পাড়ানি গান,
মায়ের বুকেতে মুখটি লুকিয়ে
রূপকথার ডেকেছে বান।

একুশ আমার জীবন মরণ
একুশ আমার গর্ব,
এ মাটি ছুঁয়ে শপথ করেছি
করবোনা সার্বভৌমত্ব খর্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here