\n\n

মঙ্গলবার, ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা “পুতুল নাচ” লিখেছেন সভ্যতা গড়ার অন্যতম সারথি কবি নাসরিন জাহান মাধুরী।

“পুতুল নাচ” লিখেছেন সভ্যতা গড়ার অন্যতম সারথি কবি নাসরিন জাহান মাধুরী।

612
সভ্যতা গড়ার অন্যতম সারথি কবি নাসরিন জাহান মাধুরী।

পুতুল নাচ

          ★★নাসরিন জাহান মাধুরী

শিরায় শিরায় বহমান রক্তস্রোত নিমিষেই
স্তিমিত থেকে স্তিমিততর হয়ে ওঠে
অবসন্ন হয়ে পরে হৃদয় মন দেহ
যে হতে পারতো বাগানের শ্রেষ্ঠ গোলাপটি
সেও হয়ে ওঠে বিষাক্ত সাপ
ছোবল হানে ভাবনার গায়ে
ছোবল হানে মনে
অনুভবের নৈকট্য দূরে সরে যায়
দর্শনের অমোঘ টানে ব্যবধান বাড়ে।
আমি তুমি আর সে খেলা চলে অজান্তে
কালের পুতুল হয়ে নেচে যায়…
চিরতন হরতন ইস্কাবন…

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here