,

Home শিল্প-সাহিত্য কবিতা কলমযোদ্ধা_তাসলিমা খায়রুন এর প্রত্যাশার কবিতা “দেখা হবে ”

কলমযোদ্ধা_তাসলিমা খায়রুন এর প্রত্যাশার কবিতা “দেখা হবে ”

745
কলমযোদ্ধা_তাসলিমা খায়রুন এর প্রত্যাশার কবিতা “দেখা হবে ”

দেখা হবে

  তাসলিমা খায়রুন

কতদিন তোমায় দেখিনা বলো,,?
এই বিষাক্ত বাতাসে,
আমি মুখ ঢেকে চলি,
তুমিও মুখ ঢেকে চলো,

চোখ দুটি খুঁজে ফিরে,
আহত পাখি যেমন,
ডানা ঝাপটায় নীড়ে,!

কবে হব দেখা বলো?
আসিবে সুদিন,
বহিবে নির্মল বাতাস,
ফুলেরা হাসিবে সেদিন,!

দেখা হবে, দেখে নিও,
দেখা হবে, এক নির্মল পৃথিবীর বুকে,
দেখা হবে, দেখে নিও,
দেখা হবে, কোন এক ঝলমলে আলোকে,!

দেখা হবে,,,,,
কোন এক গোধূলি বেলায়,
দেখা হবে,,,,,,
কোন এক সবুজ ঘাসে ভরা মাঠে,
দেখা হবে,,,,,,,
কোন এক ড্রইং রুমে,চায়ের পেয়ালা হাতে!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here