,

Home শিল্প-সাহিত্য কবিতা “কাব্যি”কবিতাটি লিখেছেন ওপার বাংলার কলমযোদ্ধা–সেক জাহেদ উল্লা

“কাব্যি”কবিতাটি লিখেছেন ওপার বাংলার কলমযোদ্ধা–সেক জাহেদ উল্লা

883
“কাব্যি”কবিতাটি লিখেছেন ওপার বাংলার কলমযোদ্ধা–সেক জাহেদ উল্লা

কাব্যি

      সেক জাহেদ উল্লা 

আকাশটা এক সময় বাঁকতে বাঁকতে –
নদীকে চুমু খাবেই ।
তার ঠোঁটের আঁধারি দাগ –
মিলবেই নদীর বুকে ।
কাশ ফুলে লেগে থাকবে –
আকাশের আনন্দ হাসি ।
এভাবেই আমি ওদের – দেখতে ভালবাসি ।
তুমি বলবে –“যা তা”
কাব্যি বোঝ না !
ভাবতেই পারি এমন তালগোল , আবোল তাবোল ।
থাকনা আমার সেইটুকু স্বাধীনতা –
আকাশের নদীকে চুমু খাওয়ার মতো ।
—আকাশ, নদী, ফুল, পাখি –
ওরাই আমার সাথী , বিনিদ্র রাতের ।
হোক না ওদের মিলন –
নাইবা মিলল শব্দের শেষে শব্দের ।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here