বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা “মৃত্যুযজ্ঞ”কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি ওপার বাংলার কবি সেক জাহেদ উল্লা।

“মৃত্যুযজ্ঞ”কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি ওপার বাংলার কবি সেক জাহেদ উল্লা।

576
“মৃত্যুযজ্ঞ”কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি ওপার বাংলার কবি সেক জাহেদ উল্লা।

মৃত্যুযজ্ঞ

সেক জাহেদ উল্লা

বানিয়েছিলাম মৃত্যুর জন্যই –
গোলাগুলি, পরমাণু বোমা ।
হিংসার রঙে রাঙিয়েছি আকাশ –
করিনি তো কাউকে ক্ষমা ।।
ইতিহাসের পাতাতে ও দেখি –
লোভ আর হিংসার দখল ।
আরও কত নির্দয় রক্তপাত –
লেখা হয়নি যার সকল ।।
রচনা করেছি ছোট বড়ো –
কিংবা দু দুটো বিশ্ব-যুদ্ধ ।
কানে নিইনি কারো কথা –
সে যীশু হন বা বুদ্ধ ।।
কাগুজে পাতায় আটকে রেখেছি –
গীতা বা কোরানের বানী ।
ভাণ্ডার ভরেছি বিপুল জ্ঞানের –
কিন্তু কতটাই বা মানি ?
স্বার্থের জন্য ব্যবহার করেছি –
ধর্মের ব্যাখ্যা, করেছি ভুল ।
জংলী ছিলাম, অসভ্য ই আছি –
“মানুষ” হইনি একচুল ।।
যুগে যুগে তিনি দূত পাঠিয়ে –
সতর্ক করেছেন বারবার ।
রাম, কৃষ্ণ , মোহম্মদ , নানক –
সাধু ফকির কত আর ।।
ব্যর্থ সবাই জাগাতে আমাদের –
আমরা বুঁদ, ক্ষমতার নেশায় ।
সৃষ্টিকে দেখিয়েছি বুড়ো আঙ্গুল –
ছুটছি দিগ্বিজয়ের আশায় ।।
পায়ের তলায় কে মরছে –
সেদিকে নেইকো মোটে হুঁশ ।
বাধ্য নিয়তি তুলে নেয় হাতে –
তার নিয়ন্ত্রনের অঙ্কুশ ।।
যে মানব-মৃত্যু চেয়েছিলাম –
নিজ প্রজাতির রক্ত ঝরিয়ে ।
তাই করছে নিয়তি নিজে –
রক্ত স্রোত না বইয়ে ।।
মৃত্যু যজ্ঞের অসম্পূর্ণ কাজটা –
সেই না হয় করুক ।
ঝড় উঠেছে , ফসল আগাছা –
সব একসাথেই মরুক ।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here