সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা “বরই গাছে চড়ুই পাখি” শিশুতোষ ছড়াটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি নাসরিন...

“বরই গাছে চড়ুই পাখি” শিশুতোষ ছড়াটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি নাসরিন আক্তার ।

1001
“বরই গাছে চড়ুই পাখি” শিশুতোষ ছড়াটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি নাসরিন আক্তার ।

বরই গাছে চড়ুই পাখি

            নাসরিন আক্তার

বরই গাছে চড়ুই পাখি
ঘরের চালে কাক,
আমের ডালে দুপুর বেলা
ঘুঘু পাখির ডাক।

মা গিয়েছে পুকুর ঘাটে
উঠান ভরা ধান,
খুকুর হাতে তেলের শিশি
ভেঙে খান খান।

তেল খেয়েছে তেলাপোকা
ধান খেয়েছে কাকে,
খুকুসোনার কান্না দেখে
বৃষ্টি নামে জেঁকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here