মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা জীবন বোধের কবি নাসরিন জাহান মাধুরী এর জীবন ঘনিষ্ঠ লিখা কবিতা“অস্পষ্ট”

জীবন বোধের কবি নাসরিন জাহান মাধুরী এর জীবন ঘনিষ্ঠ লিখা কবিতা“অস্পষ্ট”

742
জীবন বোধের কবি নাসরিন জাহান মাধুরী এর জীবন ঘনিষ্ঠ লিখা কবিতা “অস্পষ্ট ”

অস্পষ্ট

নাসরিন জাহান মাধুরী

একটা সময়ে সব কিছু ম্লান হয়ে যায়
ম্লান আলোতে জীবন রেখা অস্পষ্ট
ধূসর জানালার কাঁচে প্রকৃতিও অচেনা
যেমন দূরভাষে কথোপথন থেমে যায়
বিপন্ন ক্রোধে কিংবা ভালোবাসায়..
তারপর চুপচাপ থেমে থাকে সব
আলো অন্ধকার মিলেমিশে একাকার..
আমি তুমি আমরা কেউ কারো নই…
অন্তহীন প্রতীক্ষা ভেসে বেড়ায় পাখির
পালকের মতো নিঃশব্দে..
একদিন সব খেলা শেষ হলে পড়ে থাকে মাটির পুতুল নিতান্ত অবহেলায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here