বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা বিশিষ্ট কবি,সংগঠক ও জ্ঞানতাপস ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম এর কবিতা ...

বিশিষ্ট কবি,সংগঠক ও জ্ঞানতাপস ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম এর কবিতা “স্মৃতির ছোঁয়া ”

482
ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম এর কবিতা “স্মৃতির ছোঁয়া ”

স্মৃতির ছোঁয়া
ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম

মনের আলপনায় শুধু স্মৃতির ছোঁয়া
স্মৃতিগুলো যেন কুয়াশামাখা শিশির,

মেঘের আবরনে ভেসে যায় চুপিসারে
আমরণ জলছবি হয়ে থাকে হৃদয়ে।
দু’চোখে অনেক হতাশার ব্যথা নিয়ে
স্মৃতিগুলো হারিয়ে যায় দুর নীলিমায়,
চির বেদনা হয়ে বারবার আসে ফিরে
তীর ভাঙা ক্লান্ত অলস ঢেউয়ের মতো।
কষ্টের নদী পাড়ি দিয়ে স্মৃতিগুলো শুধু
নিজেকে আড়াল করে রাখে চুপিসারে,
মনের আকাশে দুঃখের ডালা সাজিয়ে
জীবন আকাশে দেখা দেয় কালো ঝড়।
ব্যথিত হৃদয়ে স্মৃতিগুলো আসে নীরবে
নিরাশ হয়ে হারিয়ে যাওয়া নদীর মতো,
সোনালি রোদে পেতে চায় সুখের পরশ
যা হৃদয়ে নিয়ে আসে শুধু বেদনার ছায়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here