মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা সৃজনশীল কবি-চায়না পারভীন’র সূক্ষ্ম অনুভূতির কবিতা“আমি একেলা”

সৃজনশীল কবি-চায়না পারভীন’র সূক্ষ্ম অনুভূতির কবিতা“আমি একেলা”

627

আমি একেলা
-চায়না পারভীন

নিরালায় বসে থাকি
আমি একেলা
বরণ করো আমায়
আষাঢ় পহেলা।

বৃষ্টির গায়ে যেন! বৃষ্টি না লাগে 
আঘাত পাবে তবে 
ভালোবেসে আমায়
ভেজাবে। 

মন থাকে বৃষ্টির কাছে আস্ত 
বৃষ্টি আসার সময় পায় না 
বৃষ্টি থাকে ব্যস্ত, 
ছুটে যাই সব ফেলে 
দেখবো তোমায় নয়ন ভরে 
 বৃষ্টি এলে। 

 মেঘেরা সংকেত দেয় 
  বুঝে নেই আমি 
  আসবে তুমি। 

  অনেক সময় কথার বরখেলাপ 
  আসতে চেয়েও আসো না 
  হয়ে যায় মন খারাপ 
  আর নেই আলাপ। 

  নিরালায় বসে থাকি 
  আমি একেলা, 
  বরণ করো আমায় 
  হে, আষাঢ় পহেলা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here