বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা জীবন বোধের কবি-রুনা লায়লা’র সূক্ষ্ম অনুভূতির কবিতা“দুঃখের কথা ছাপতে চাই না”

জীবন বোধের কবি-রুনা লায়লা’র সূক্ষ্ম অনুভূতির কবিতা“দুঃখের কথা ছাপতে চাই না”

494
রুনা লায়লা’র সূক্ষ্ম অনুভূতির কবিতা“দুঃখের কথা ছাপতে চাই না ”

দুঃখের কথা ছাপতে চাই না

রুনা লায়লা

দুঃখের কথা ছাপতে চাই না
নিউজ প্রিন্টের কাগজে
তোমরা যারা সুখে আছো
তারা সবে ভাগ যে।।

দুঃখীর দুঃখ থাক না জ্যাবেই
কাঁদুক আঁধার ঘরে
সুখের পাখি আকাশ পানে
উড়ুক আকাশ ভরে।

দুঃখের ঝোলা কাঁধে লয়ে
খবর হতে চাই না
জানবে যখন হাসবে লোকে,
কী বলো সুখ? তাই না!

ছাপলে ছাপাও সুখবরটা
কথার মালা ঝুলবে
সুযোগ নেয়ার ধান্দা করে
বেসুরো সুর তুলবে।

দুঃখেও সবাই হাসতে শেখো
চাঁদের হাসির মতোই
শোক পাখিটা উড়াল দেবেই
সুখ আসবে কতোই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here