বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা সমকালীন সৃজনশীল কবি-রুনা লায়লা’র লেখা ছড়া “ছন্দবতী”

সমকালীন সৃজনশীল কবি-রুনা লায়লা’র লেখা ছড়া “ছন্দবতী”

601
রুনা লায়লা ’র লেখা ছড়া “ছন্দবতী”

ছন্দবতী
রুনা লায়লা

ছন্দবতী ছন্দে কাঁচা
মাত্রা বুঝে না
ভাবের চেয়ে মাপে চলে
বার্তা খুঁজে না।

পদ্য লেখে গদ্য ভাষায়
গদ্য ভাষায় পদ্য
আকীকা দেয় নকল নামে
আসল নাম হয় ছদ্ম।

যখন তখন লিখতে বসে
পাগলামিটা এলে
লেখা হলে উড়ে বেড়ায়
রঙিন ডানা মেলে।

ছন্দবতী দ্বন্দ্বে হারায়
কাব্য চর্চাতে
অন্যের ভালো করে সে যে
নিজের খর্চাতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here